![]() |
| sad love story 6 |
দুহাত ধরে মেয়েটি কথা দিয়েছিল
ছেলেটির দুহাত ধরে মেয়েটি কথা দিয়েছিল
জীবনে প্রথম সমুদ্র দেখবে ছেলেটির সাথে,
যদি তার এই শপথ পূরণ না হয়,
তবে কোনদিন সে সমুদ্রের সামনে দাড়াবেনা ।
আজ সে অন্য কারো সাথে সমুদ্রস্নানে মত্ত,
ঢেউয়ের তোড়ে কোথায় যে ভেসে গেল
পুরনো দিনের সেইসব অর্থহীন প্রতিস্রুতি !!!
ছেলেটি নিজে নিজে কিছুই করতে পারতনা,
জীবনের ছোট বড় সবকিছু মেয়েটি মনে করিয়ে দিত-
সেভ করার কথা,চুল কাটার কথা,
এমনকি ঠিক মত খেল কিনা,ঘুমাল কিনা তাও ।
আজ ছেলেটি একা একাই সব করে ,
সময় মত ঘুম থেকে ওঠে , নাস্তা করে অফিসে যায় ,
কখন কোন মিটিঙে যাবে কেউ মনে করিয়ে দেয়না ।
কথা ছিল ওদের ঘরে থাকবে আসমানি রঙের পর্দা,
আজ মেয়েটির ঘরে কাল পর্দা , ছেলেটির ঘরে সাদা !
কথা ছিল সপ্তম বসন্তে সারাদিন একসাথে কাটাবে দুজন,
আজ সেই দিন ,তবু মনে নেই কারোই !
ক্যালেন্ডারের পাতা গুলো হাওয়ায় ওড়ে ।
স্মৃতির উপর সময়ের প্রলেপ জমতেই থাকে ,


মন্তব্যসমূহ